পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নয়ন গাজি, বহরমপুর এলাকার মিজানুর রহমান এবং দুর্গাকাঠির আলম হাওলাদার।
বুধবার বেলা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মৈশানি এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।
নেছারাবাদ থানার এসআই সঞ্জিব কুমার পাহলান বলেন, মৈশানি এলাকায় একটি ঘরে চোলাই মদ তৈরির সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মদ তৈরির আনুমানিক পাঁচ-ছয় লিটারের মত কাঁচামাল এবং আধা লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ইত্তেফাক/জেডএইচ
