মো. আবদুল হাকিম
কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামনিবাসী বীরমুক্তিযোদ্ধা মো. আবদুল হাকিম হাওলাদার (৭২) গত রবিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ কন্যা রেখে যান। রবিবার বাদ আছর জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাকে গার্ড অব অনার দেওয়ার সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, জেলা পরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মানিকসহ মুক্তিযোদ্ধা ও এলাকার লোকজন।
বজলুল করিম ফালু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা বজলুল করিম ফালু (৬৮) শনিবার সকাল ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রবিবার সকাল ১০.৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি শৈলজানীতে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
