‘বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি সমগ্র জাতির’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত ২৫ আগস্ট শনিবার ড্যানফোর্থের একসেস পয়েন্টের অডিটোরিয়ামে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আবদুস সালাম শরীফ। বিশেষ অতিথি কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। আলোচনায় অন্যান্যদের মধ্যে আরো অংশগ্রহণ করেন আব্দুল হালিম মিয়া, মোস্তফা কামাল, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, মোহাম্মদ হাসান প্রমুখ। সেমিনারে সভাপতিত্বে করেন বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সামাদ হাওলাদার এবং উপস্থাপনা করেন লাকী কাজী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওলাৎ করেন তৈমুর আলী। অনুষ্ঠানে এক পর্বে সামাদ হাওলাদারের মুক্তিযুদ্ধ নিয়ে লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন আলোচকবৃন্দ। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকা মুনির আহমেদ এবং লাকী কাজী।
পরিশেষে সেমিনারে উপস্থিত সকলে দলমত নির্বিশেষে এই বক্তব্যে পৌঁছান যে, বঙ্গবন্ধু কোন দলের নয়, তিনি সমগ্র জাতির।
ইত্তেফাক/নূহু
