জাতীয় শিল্পনীতি ও ইপিজেড শ্রম আইন নিয়ে কর্মশালা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৪৫

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শোভনকাজ ও কর্মসংস্থানের দৃষ্টিকোণ থেকে জাতীয় শিল্পনীতি ২০১৬, ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক আইন ২০১০ এবং ইপিজেড শ্রম আইন ২০১৯-এর ওপর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলস-এর উদ্যোগে শনিবার কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিল্স-এর ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া।

প্রবীণ শ্রমিক নেতা ও বিল্স উপদেষ্টা পরিষদের সদস্য রায় রমেশ চন্দ্রের সঞ্চালনায় কর্মশালায় শ্রম আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শ্রমিক নেতা শাহ মোহাম্মদ আবু জাফর, মেসবাহ উদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন, নাইমুল হাসান জুয়েল, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ইপিজেড শ্রম আইন ২০১৯-এর অসঙ্গতি দূর করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, ইপিজেডে কর্মরত শ্রমিকরা যাতে তাদের শ্রমিক অধিকার থেকে বঞ্চিত না হয় তা বিবেচনা করতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি