বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাউজিয়া বেগম (২৪) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরশহরের বালুয়াভাটা(প্রফেসরপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে। 
 
ফাউজিয়া বেগম হলি চাইল্ড কিন্টারগার্টেন স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি পৌরশহরের বালুয়াভাটা প্রফেসর পাড়ার আ. মান্নানের মেয়ে।
 
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, স্কুল যাওয়ার জন্য ফাউজিয়া বেগম  গোসল করতে যান। এ সময় তার মা আফরোজা বেগম বিদ্যুৎস্পৃষ্ট। মাকে বাঁচাতে গিয়ে ফাউজিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রথমে তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পথেই ফাউজিয়া বেগমের মৃত্যু হয়। 
 
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ. হাই রুবেল জানান, ফাউজিয়া বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পথে তার মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/ইউবি