ভারতে প্রধান বিচারপতিকে সমর্থন সব বিচারপতির

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ০০:৫৮

ভারতে যৌন হয়রানির ঘটনায় প্রধান বিচারপতিকে সমর্থন জানিয়েছেন সুপ্রিম কোর্টের সব বিচারপতিরা। তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন। ইতোমধ্যে একজন আইনজীবী এই হয়রানিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে এর বিরুদ্ধে আদালতে এফিডেভিট করেছেন। তিনি বলেছেন, এই অভিযোগের মাধ্যমে প্রধান বিচারপতিকে সরে যেতে বাধ্য করা হচ্ছে। একটি সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২৭ বিচারপতি গতকাল সকালে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। এ সময় তারা প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা বলে আলোচনা করেন। -এনডিটিভি