টেকনাফে আবাসিক হোটেলে ইয়াবাসহ আটক ‌১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৭
কক্সবাজারের টেকনাফে র‌্যাব সদস্যরা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
 
গত শুক্রবার রাত ৮টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর শহরের আবাসিক হোটেল স্কাই ভিউয়ের ২য় তলার ১০৮ নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৩৮ লাখ ২৬ হাজার ৫শ টাকা মূল্যের ৭ হাজার ৬শ ৫৩ পিস ইয়াবাসহ মো. মমতাজ মিয়ার পুত্র হামিদুল হাসানকে (২১) আটক করে। সে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের ১৪ নং ব্লকের ১৪৫ নং কক্ষের বাসিন্দা। 
 
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই