কেরালার বন্যায় ক্ষতি ৪০০ কোটি ডলার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৩
ভারতের কেরালা রাজ্যের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারতের একটি সূত্র বলছে এবারের ভয়াবহ বন্যায় ৪০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।
 
ভারতীয় কর্তৃপক্ষ বলছে, গত এক দশকে ভারতের কেরালা বন্যায় কমপক্ষে ৫০০ জনের প্রাণ হারিয়েছে। গৃহ-হারা হয়েছে ১০ লক্ষাধিক লোক।
 
এবারের বন্যায় প্রায় ১০ হাজারের বেশী লোক বাড়ি-হারা হয়েছে। নষ্ট হয়েছে অসংখ্য ফসলের মাঠ। রাস্তা ঘাট, কালভার্ট, ব্রিজ ভেঙ্গে পড়েছে।
 
কেরালার মুখ্যমন্ত্রী বলেন, এবারের বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। এছাড়া কেরালা রাজ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সেখানকার পর্যটন শিল্প। এখনো কেরালার কমপক্ষে ৫০ হাজারের বেশী লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছে।  
 
ইত্তেফাক/এসআর