মঠবাড়িয়ায় পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৭
পিরোজপুরের মঠবাড়িয়া পুকুর থেকে ছরোয়ার মোল্লা (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
 
নিহত ছরোয়ার মোল্লা ওই গ্রামের আজাহার মোল্লার ছেলে। সে মঠবাড়িয়া সেটেলমেন্ট অফিসে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
 
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছরোয়ার মোল্লা নিজ গ্রামের শ্বশুর বাড়ি বেড়াতে এসে শুক্রবার সকালে নামাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। শনিবার সকালে গ্রামের নাজির দারোগা বাড়ির পুকুরে স্থানীয়রা তার লাশ ভাসতে দেখেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ পুকুর হতে তার ভাসমান লাশ উদ্ধার করে।
 
গ্রামবাসীর ধারণা, নিহত ছরোয়ার নামাজ পড়ার জন্য একাকী পুকুরে অযু করার সময় মৃগী রোগে জ্ঞান হারিয়ে পা পিছলে পুকুরে পড়ে ডুবে যান।
 
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ