টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক মজলুমের কণ্ঠ পত্রিকার শ্রেষ্ঠ প্রতিবেদকের সম্মাননা ও পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা ও দৈনিক মজলুমের কণ্ঠের স্টাফ রিপোর্টার অভিজিৎ ঘোষ।
শনিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহা. নেছার উদ্দিন জুয়েল। দৈনিক মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, গোয়েন্দা সংস্থা এনএসআই এর যুগ্ম পরিচালক খন্দকার ওয়াশিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পূর্বাকাশ সম্পাদক খান মোহাম্মদ খালেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
