আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কুক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪
ভারত সিরিজের শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন অ্যালিস্টার কুক। আজ দুপুরে এক বিবৃতিতে তিনি বিদায়ের ঘোষণা দেন। সাদা পোশাকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান কুকের। ছুঁয়েছেন দশ হাজার রানের মাইলফলক।
 
সাবেক এ ইংলিশ অধিনায়কের জাতীয় দলে অভিষেক হয় ২০০৬ সালে। এ পর্যন্ত খেলেছেন ১৬০টি টেস্টম্যাচ। ২৮৯ ইনিংসে রান করেছেন ১২২৫৪ রান। ৫৬টি হাফ সেঞ্চুরি ও ২৮ টি সেঞ্চুরি তার রেকর্ডে।
 
ইংলিশ এ ওপেনার বলেন, ইংল্যান্ড দলকে যা দেওয়ার আমি দিয়েছি।
 
ভারতের বিপক্ষে নাগপুরে ম্যাচ খেলে শুরু করেছিলেন ক্যারিয়ার। ওভালে ৭ সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলে ইতি টানছেনও ক্যারিয়ার।
 
ইত্তেফাক/এস আর/নূহু