কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের এক মেম্বারের ভাই গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার বাহারছড়ার নোয়াখালী পাড়ার মৃত মীর কাশেমের ছোট ছেলে ও ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার মোঃ ইলিয়াছের ছোট ভাই আয়াছ উল্লাহর (২৮) গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিজনকে খবর দেয়। তারা ঘটনাস্থলে এসে এই অবস্থা দেখে ভেঙ্গে পড়েন। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে এসআই শেখ সজীব ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে ইলিয়াছ মেম্বার জানান, আমাদের ১১ ভাই-বোনের মধ্যে সে সকলের ছোট। আসন্ন গ্রীষ্মে উৎসব করে বিয়ে পড়ানোর আশায় ছিলাম। সে তা গুড়ে-বালি করে দিয়ে কোন অভিমানে এভাবে চলে গেল বুঝে উঠতে পারছি না।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/নূহু
