বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৭তম শাহাদাৎবার্ষিকী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৩
৫ সেপ্টেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরানখানি, র‌্যালি, শহীদের স্মৃতি বেদিতে পুষ্প মাল্য অর্পন, গার্ড অব অনার প্রদান, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
 
বীরশ্রেষ্ঠের জন্মস্থান জেলা সদরের চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলায় (নূর মোহম্মদ নগর) অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও জাদুঘর এবং স্মৃতিস্তম্ভে এ সকল কর্মসূচি পালিত হবে। 
 
উল্লেখ্য, ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
 
নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)।  বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।
 
ইত্তেফাক/নূহু