নাটোরে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী আটক

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৭
নাটোর সদর, বড়াইগ্রাম ও গুরুদাসপুর থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৮ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, বিভিন্ন নাশকতা মামলায় ও গোপন বৈঠকের সময় নাটোর সদর থানায় ১৮ জন, বড়াইগ্রামে থানায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদকসহ ৭ জন, গুরুদাসপুর থানায় ৩ জনকে আটক করা হয়ে। পরবর্তীতে তাদের নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
 
ইত্তেফাক/বিএএফ