সেনবাগে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৩
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট পশ্চিম বাজারের একটি মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হল- সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মধ্য মোহাম্মদপুর গ্রামের শাহ আলমের ছেলে মো. ফারুক (২২), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার রশিকপুর গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে তুহিন প্রকাশ রবিন (২২) ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরানী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে জামাল ((২৪)। 
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছ। বুধবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ