ভারতে সমকামিতা নিয়ে সুপ্রিমকোর্টের আদেশ কাল

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২২
ভারতে সমকামিতা বৈধ হবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। এ দিন বহু আলোচিত সমালোচিত বিষয়টি নিয়ে আদেশ দেবেন ভারতীয় সুপ্রিমকোর্ট। হিন্দুস্তান টাইমস।
 
বর্তমানে প্রচলিত ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ এর এ ধারা অনুযায়ী সমকামিতা ফৌজদারি অপরাধ। ‘প্রকৃতিবিরুদ্ধ’ হিসেবে চিহ্নিত করে সমকামিতার দায়ে আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।
 
আইনের ধারাটি নিয়ে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়।
 
ইত্তেফাক/টিএস