খুলনার পাইকগাছায় বজ্রপাতে আল-আমিন (২৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাফেজ উদ্দীন গাজী নামে অপর এক যুবক আহত হয়েছেন।
নিহত আল-আমিন উপজেলার কমলাপুর গ্রামের মোবারক গাজীর ছেলে। পেশায় তিনি নিদমজুর।
কলেজ পরিদর্শক আব্দুর রউফ জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিলে ধান রোপণ করার সময় কয়েক দফা বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আল-আমিন নিহত ও হাফেজ উদ্দীন আহত হয়। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার আল-আমিনের মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ
