নতুন মার্কিন শুল্ক আরোপ হলে কঠোর ব্যবস্থা: চীন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১৬
চীনের বাণিজ্যমন্ত্রী আমেরিকাকে হুশিয়ারি দিয়ে বলেন, নতুন করে আমেরিকা কোন ধরনের শুল্ক আরোপ করলে এর পরিণতি হবে ভয়াবহ। খবর রয়টার্সের।
 
চীনা সরকারের এক মুখপাত্র গও ফেন সাংবাদিকদের বৃহস্পতিবার বলেন, আমরা সবকিছু পর্যবেক্ষণ করে দেখছি। আমেরিকা নতুন করে শুল্ক আরোপ করলে একবিন্দুও ছাড় দেবে না চীন।
 
তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি ট্রাম্প সরকার নতুন করে কর আরোপের পরিকল্পনা করছে। এর ফল শুভ হবে না। চীন হাত গুঁটিয়ে বসে থাকবে না।’
 
‘আমরা আমাদের দেশের নাগরিকদের সুবিধার জন্য বদ্ধপরিকর। দেশের স্বার্থে ও কৃষক ও ব্যবসায়ীদের মঙ্গলের জন্য আমরা সব করতে পারি,’ বলেন তিনি।
 
উল্লেখ, গত কয়েক মাস ধরে চীন-আমেরিকার মধ্যে চলছে শতাব্দীর সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ।
 
ইত্তেফাক/এসআর/টিএস