চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির পায়ে পৃষ্ট হয়ে মরিয়ম বেগম (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছেন। বুধবার রাত ৩ টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহত সে মরিয়ম বেগম (৬১) পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার সিদ্দিক আহমদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরিয়া ইউনিয়নের রাধামুড়া এলাকায় বুধবার রাত ৩ টার দিকে হাতির পাল লোকালয়ে প্রবেশ করলে হাতি তাড়াতে বেশ কয়েকজন দিক্বিদিক ছুটাছুটি করছিল। এ সময় হাতি তাড়ানোর জন্য বাড়ির বাহিরে যাওয়া ছেলেকে খুঁজতে গিয়ে মরিয়ম বেগম হাতির পায়ে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ সময় হাতির হামলায় গুরুতর আহত হয় শফিকুল ইসলামকে (৩৫) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদ আহমদ জানান, পুকুরিয়া ও সাধনপুরে হাতির পাল প্রতিনিয়ত বাড়িঘরে হানা দিলেও বনবিভাগ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছুতেই যেন থামাতে পারছে না। বন্য হাতির তাণ্ডবে প্রতিনিয়ত এই এলাকার মানুষ মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে।
ইত্তেফাক/বিএএফ
