গোপালগঞ্জের মুকসুদপুরে নয়ন মোল্লা (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ী মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত নয়ন মোল্লা উক্ত গ্রামের এসকেন মোল্লার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ১টার দিকে তার বোন ঘরে ঢুকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো নয়নের ঝুলন্ত লাশ দেখতে পায়। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নয়নের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কার নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/কেআই
