কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় পার্টির (কাজী জাফর) নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিন্টু ও পৌর শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে প্রায় ৩’শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম চুনু, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ হোসেন পলি, পৌর আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ
