মেক্সিকোতে অপরাধ: নতুন গণকবরের সন্ধান

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫০
মেক্সিকোর ভেরাক্রুজ প্রদেশে গণকবরের সন্ধান পাওয়া গেছে। কবরে অন্তত ১৬৬টি মাথার খুলি এবং শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়। তবে নিরাপত্তার স্বার্থে প্রদেশের ঠিক কোথায় এটি পাওয়া গেছে তা জানানো হয়নি।
 
বিবিসি জানায়, নতুন গণকবরে খুলি ও হাড়গোড় ছাড়াও কাপড়, পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পাওয়া গেছে।
 
মাদকপাচারকারীদের জন্য ভেরাক্রুজ একটি আদর্শ জায়গা বলে মনে করা হয়। এখানে মাদকপাচারকারীদের আধিপত্য বিস্তার নিয়ে প্রায় হত্যাকাণ্ড হয়। এর আগে ভেরাক্রুজে আরও কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। 
 
মেক্সিকোয় প্রায় লোকজন নিখোঁজ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। পরে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায় না।
IMG0
নতুন গণকবরে পাওয়া কাপড় ও পরিচয়পত্র
 
 
ইত্তেফাক/জেডএইচ