প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:১১

বিজ্ঞান

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

 

পদার্থ ও শক্তি

 

১.  কোনো কিছু করার সামর্থ্যকে কী বলা হয়?

উ: শক্তি।

২. আমরা সকল কাজে কী ব্যবহার করি?

উ: শক্তি।

৩. সাইকেল চালাতে আমরা কী ব্যবহার করি?

উ: শক্তি।

৪. শক্তি কী পরিবর্তন করতে পারে?

উ: কোনো কিছুর রূপ বা অবস্থান।

৫. শক্তির কয়টি রূপ রয়েছে?

উ: ছয়টি।

৬. খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদিতে কী সঞ্চিত থাকে?

উ: রাসায়নিক শক্তি।

৭. তাপ এক প্রকার কী?

উ: শক্তি।

৮. চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি থেকে কী পাই?

উ: তাপ শক্তি।

৯. গান শুনতে আমরা কোন শক্তি ব্যবহার করি?

উ: শব্দ শক্তি।

১০. বস্তুর কম্পন থেকে কী সৃষ্টি হয়?

উ: শব্দ।

১১. শব্দ শক্তি কী?

উ: শব্দ শক্তি হলো এমন একটি শক্তি যা আমাদের শুনতে সাহায্য করে।

১২. আলোক শক্তি কী?

উ: বিভিন্ন ধরণের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি আমাদের দেখতে সাহায্য করে তাই আলোক শক্তি।

১৩. আলোক শক্তি কিসের ভেতর দিয়ে যেতে পারে?

উ: স্বচ্ছ বস্তুর।

১৪. সূর্য, বৈদ্যুতিক বাতি, মোমবাতি ইত্যাদি থেকে আমরা কী পাই?

উ: আলোক শক্তি।

১৫. যান্ত্রিক শক্তি কী?

উ: কোনো চলমান বস্তুর শক্তি হলো এক ধরণের যান্ত্রিক শক্তি।

১৬. চলমান গাড়ির শক্তি কী ধরণের শক্তি?

উ: যান্ত্রিক শক্তি।

১৭. বৈদ্যুতিক বাতি এবং পাখা, টেলিভিশন, ওয়াশিং মেশিন চালাতে কোন ধরণের শক্তি প্রয়োজন?

উ: বিদ্যুত্ শক্তি।

১৮. শক্তির বিভিন্ন রূপগুলো কী কী?

উ: বিদ্যুত্ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি।

১৯. বিভিন্ন উত্স থেকে আমরা কী পাই?

উ: শক্তি।

২০. সমস্ত শক্তির মূল উত্স কোনটি?

উ: সূর্য।

২১ ব্যাটারি বা জেনারেটর থেকে আমরা কী পাই?

উ: শক্তি।

২২. শক্তির রূপান্তর কী?

উ: শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির রূপের এই পরিবর্তনই হলো শক্তির রূপান্তর।

২৩. সূর্য থেকে পাওয়া শক্তি কী নামে পরিচিত?

উ: সৌরশক্তি।

২৪. উদ্ভিদের খাদ্য তৈরির সময় সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উ: রাসায়নিক শক্তিতে।

২৫. কোন শক্তিকে আমরা প্রত্যক্ষভাবে আলো ও তাপ হিসেবে পাই?

উ: সৌরশক্তিকে।

২৬. সৌর প্যানেল সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?

উ: বিদ্যুত্ শক্তিতে।

২৭. যখন আমরা টেলিভিশন চালাই তখন বিদ্যুত্ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়?

উ: আলোক, তাপ এবং শব্দ শক্তিতে।

২৮. কোনটি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়?

উ: শক্তি।

২৯. তাপ সঞ্চালন কী?

উ: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।

৩০. কত উপায়ে তাপ সঞ্চালিত হয়?

উ: তিন উপায়ে।