টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সখীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল গণি, পৌর যুবদলের সহ-সভাপতি সেন্টু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি একাব্বর হোসেন।
অন্যদিকে উপজেলা বিএনপির একাংশের সভাপতি শাজাহান সাজুসহ বিএনপির নেতাদের গ্রেফতারে তাদের বাসায়ও পুলিশ অভিযান চালায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তুহীন আলী বলেন, নাশকতার আশঙ্কায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
