সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৫

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১৫ নেতা কর্মীসহ ৫৫ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে, ৪টি ককটেল, ৩টি পেট্রোল বোমা ও ২০পিচ ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ৭ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৪ জন, আশাশুনি থানা ১১ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ