রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির উপদেষ্টা মো. এমরান আলী মোল্লা(৬৫) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ রবিবার সকাল ৮টায় তানোড়ে নিজ বাড়িতে মারা যান তিনি। এমরান আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাযা আজ বিকেল সাড়ে ৫টায় উপজেলা ডাকবাংলো মাঠে অনুষ্ঠিত হবে।
এমরান আলী এক যুগেরও বেশি সময়ে ধরে জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তানোর উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার দুই দুইবার নির্বাচিত মেয়র ছিলেন।
চেয়রম্যান এমরান আলী মোল্লার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, বিএনপির উপদেষ্টা মিজানুর রহমান মিনু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোছাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি শফিকুল হক মিলন, তানোর উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভা মেয়র মিজানুর রহমান মিজান। শোক বার্তায় তারা এমরান আলী মোল্লার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মুন্ডুমালা পৌর মেয়র মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অধ্যাপক লুৎফর রহমান।
গভীর শোক জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম, জাতীয় পরিবেশ পদক প্রাপ্ত কৃষক ইউসুফ আলী মোল্লা, জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক নূর মোহাম্মদ, তানোর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তানোর সাহিত্য পরিষদের সভাপতি অসীম কুমার সরকার, বে-সরকারি গবেষণা উন্নয়ন সংস্থা বারসিকের বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি মো. শহিদুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/মোস্তাফিজ
