রাজাপুরে বিএনপির নেতাকর্মীসহ গ্রেফতার ৭

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫১
ঝালকাঠির রাজাপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা মো. আ. করিম বাবুল মৃধা (৫০), শুক্তাগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হায়দার (৭০), সদর যুবদলের সভাপতি ইউপি সদস্য মো. কামরুল ইসলাম চুন্নু (৫২), থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা (চমন) তালুকদার (৩৫) ও ছাত্রদল কর্মী মো. সাদ্দাম হোসেন।
 
এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, হয়রানি ও গ্রেপ্তার-বাণিজ্য করতেই এমন ধরপাকড় চালানো হচ্ছে। থানা পুলিশ বলছে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিশেষ কার্যক্রম সংঘটিত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে পুলিশি তত্পরতা অব্যহত রয়েছে।
 

ইত্তেফাক/এএম