সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির অধীনে শরণখোলায় দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু আগামী ১২ সেপ্টেম্বর থেকে। এ উপজেলায় কার্ডধারীর সংখ্যা ৮৪৪১ জন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে সরকার অতি দরিদ্র মানুষের সহায়তায় খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে প্রথম প্রান্তিক বছরের মার্চ ও এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর মাসে ১০ টাকা কেজি দরে জন প্রতি ৩০ কেজি করে চাল বিক্রি করে আসছে। এ বছরে মার্চ-এপ্রিলে বিক্রির পরে দ্বিতীয় প্রান্তিকের চাল আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।
উপজেলার রায়েন্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদূত রায় জানিয়েছেন, শরণখোলায় এ কর্মসূচির সুবিধাভোগী কার্ডধারীর সংখ্যা ৮৪৪১ জন। এর মধ্যে ধানসাগর ইউনিয়নে ১৪৩১ জন, খোন্তাকাটা ইউনিয়নে ২২৫৯ জন, রায়েন্দা ইউনিয়নে ২৪১৬ জন এবং সাউদখালী ইউনিয়নে ২৩৩৫ জন সুবিধাভোগী রয়েছেন। বিদ্যমান তালিকায় বিভিন্ন সময়ে কিছু সুবিধাভোগীর নাম মৃত্যুজনীত এবং অন্যান্য কারণে পরিবর্তন করা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।
ইত্তেফাক/এমআই
