শ্রীবরদী উপজেলার দহেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা কর্মসূচির আওতায় জনগণকে সচেতন করতে শেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার সকালে এই মহিলা সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ নারীর ক্ষমতায়ন ও অধিকারসহ স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।
দুই শতাধিক মহিলার উপস্থিতিতে সহকারী তথ্য অফিসার ইবরাহিম মোল্লা সুমনের সঞ্চালনায় জেলা তথ্য অফিসার তাহমিনা জন্নাতের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আ. হালিম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়। বিশেষ অতিথি ছিলেন, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ফারহানা পারভীন।
ইত্তেফাক/জেডএইচ
