ট্রেন যাত্রার ফাঁকে ইত্তেফাকে চোখ বুলাচ্ছেন ওবায়দুল কাদের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৬
রেলযাত্রার মাধ্যমে দেশের উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নামলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সফরের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে নির্বাচনী এই ট্রেন যাত্রা শুরু হয়।
 
যাত্রার এক ফাঁকে দৈনিক ইত্তেফাকে চোখ বুলান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। উত্তরাঞ্চল সফরের জন্য  ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি রিজার্ভ করা হয়। 
 
এই সফরে অংশ নিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা।  
 
ট্রেন যাত্রার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এ যাত্রা শেষ হবে নীলফামারী গিয়ে।
 
ইত্তেফাক/জেডএইচ