ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন তরুণদের মাদকের নেশা থেকে ফেরাতে খেলাধুলার বিকল্প নাই। রবিবার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২০১৮ এর ইউনিয়ন ভিত্তিক ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দেশের ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহ দিতেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বয়ং স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করেন।
মন্ত্রী আরো বলেন, বর্তমান ছেলেমেয়েরা ডিজিটাল গেইমে আসক্ত হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছে। ফুটবল, কাবাডি, দাড়িয়াবান্দা, কানামাছি এসব খেলাধুলার বেশি প্রচলন ঘটাতে হবে। বিদ্যালয়ের শারীরিক শিক্ষকদের এক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।
ইত্তেফাক/জেডএইচ
