ফেন্সিডিল বহনের দায়ে ৭ বছর কারাদণ্ড

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২৯
ফেন্সিডিল বহনের দায়ে মাগুরায় একজনকে ৭ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন যশোর জেলার নিউ মার্কেট এলাকার শফিয়ার রহমানের ছেলে জিন্নাত আলী (৩০)। 
 
রবিবার দুপুরে মাগুরার স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই সাজা প্রদান করেন। 
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি সিনিয়র অ্যাডভোকেট রতন কুমার মিত্র জানান, ২০১৬ সালের ২৬ জানুয়ারি দুপুর ১২টায় মহম্মদপুরের রঘুনাথপুরে নদীর ঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে জিন্নাত আলীকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ। মহম্ম্দপুরের বাবুখালী পুলিশ ক্যাম্পের এসআই মিজানুর রহমান বাদী হয়ে মহম্মদপুর থানায় মামলা করলে পুলিশ তদন্ত শেষে অভিযোগ পত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ গ্রহণের পর আদালত জিন্নাত আলীকে ৭ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।    
 
ইত্তেফাক/জেডএইচ