বিক্রি বেড়েছে হেলমেটের

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩১
হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করায় রংপুরের বাজারে বিক্রি বেড়ে গেছে হেলমেট। মহানগরীর আট উপজেলায় ১১ দিনে সাত হাজার হেলমেট বিক্রি হয়েছে। বাজাজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ তথ্য জানায়।  
 
পুলিশ দাবি করছে, সচেতনতামূলক এই প্রচারণার ফলে গত ১১দিনে রংপুরে কোন মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেনি। রংপুরে সড়কে চলাচল নিরাপদ করতে ‘নো হেলমেট নো পেট্রোল’ এই কর্মসূচি শুরু হয়। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান এই উদ্যোগটি গ্রহণ করেন। পরে পুলিশ সুপার মিজানুর রহমান ও পেট্রোল পাম্প মালিক যৌথভাবে সচেতনতামূলক প্রচারণা শুরু করেন। তারা নগরীতে র‌্যালি লিফলেট ও মোটরসাইকেল চালকদের বিভিন্নভাবে হেলমেট পড়ার জন্য উৎসাহ করেন। এতে করে অধিকাংশ মোটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার শুরু করেছেন। ফলে হেলমেট বিক্রি বেড়ে গেছে।  
 
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ জানান, আমরা মোটরসাইকেল দোকানগুলোর খোঁজ নিয়ে জানতে পেরেছি গত এগারো  দিনে সাড়ে সাত হাজারের ওপর হেলমেট বিক্রি হয়েছে। তিনি বলেন, প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত রংপুরে কোন মটর সাইকেল দুর্ঘটনা ঘটেনি। ফলে আমরা আশান্বিত। মোটরসাইকেল চালকরা সচেতন হলে দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব হবে।
 
ইত্তেফাক/জেডএইচ