‘বাংলাদেশের জনগণের পাশে আছে ভারত’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪২
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, সু সময়ে ও দু সময়ে বাংলাদেশের জনগণের পাশে থাকবে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধী সু-সম্পর্কের যে বীজ বপন করেছিলেন বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সেই সম্পর্ক অটুট রয়েছে। 
 
রবিবার পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানা এলাকা ভ্রমণ শেষে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। 
 
এসময় স্থানীয় বক্তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কুড়িয়ানায় পাকবাহিনী কর্তৃক নিরীহ মানুষের উপর নৃশংস হত্যাযজ্ঞ, লোমহর্ষক অত্যাচার, নির্মম নির্যাতনের কথা শুনে ব্যথিত হন হর্ষ বর্ধন শ্রিংলা।
 
ইত্তেফাক/জেডএইচ