উলিপুরে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় পার্টির (জেপি) কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
 
উপজেলা জেপির আহ্বায়ক প্রকৌশলী মন্জুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য দেন, সদস্য সচিব মোজ্জাম্মেল হক মানিক, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদশা, আব্দুস ছালাম প্রমুখ। 
 
সভায় আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে দলকে শক্তিশালী করার সিদ্ধান্ত হয়। 
 
ইত্তেফাক/জেডএইচ