রিভলবার ও রামদাসহ শিবির নেতা আটক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৭
সিলেটের ওসমানীনগরে একটি ভারতীয় রিভলবার ও দুটি রামদাসহ সুলতান আহমদ (২৩) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উছমানপুর ইউপির ইছামতি গ্রামে অভিযান চালিয়ে ওসমানীনগর থানা পুলিশ অস্ত্রসহ সুলতানকে গ্রেফতার করে। 
 
সুলতান উপজেলার উছমানপুর ইউপির ইছামতি গ্রামের উমর আলীর ছেলে ও ওসমানীনগর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে। 
 
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে একদল পুলিশ সুলতানের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। অভিযানকালে সুলতানের শোবার ঘরের তোষকের নিচ থেকে একটি ভারতীয় রিভলবার এবং লেপের নিচ থেকে একটি ৪ ফুট ও আরেকটি সাড়ে ৩ ফুট লম্বা রামদা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা দায়েরে পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  
 
ইত্তেফাক/জেডএইচ