রংপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪৬
রংপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানসহ বিভিন্ন মামলায় ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার ৮ থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
রংপুর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। দুপুরে তাদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি মাদক নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত চলমান থাকবে।
 
 
ইত্তেফাক/ইউবি