দিনাজপুরের ঘোড়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েল সরকারের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টায় উপজেলার সিংড়া বড়বিলা পুকুরে এ ঘটনা ঘটে।
তিনি ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মৃত ডা. আমসার আলীর ছেলে। রবিবার রাতে বড়বিলার পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে অসাবধানতা বশত পুকুরে ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি
