দিনাজপুরের ফুলবাড়ীতে ধর্ষক আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ২২:০০

দিনাজপুর অফিস

ফুলবাড়ীতে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে নুরাজুল ইসলাম মুকুল  নামে এক মুরগী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার রাতে সে কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নারী শ্রমিকের।

এ ঘটনায় ওই নারী শ্রমিক বাদী হয়ে গত শনিবার ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে। আটক নুরাজুল ইসলাম উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ওই নারী শ্রমিকের জবানবন্দি অনুযায়ী, সে ফুলবাড়ীর একটি মিলের একজন নারী শ্রমিক। সে প্রতিদিনের ন্যায় কাজ শেষে বাড়ি ফিরার পথে এ ঘটনাটি ঘটে।

পুলিশ খবর পেয়ে ধর্ষক নুরাজুল ইসলামকে ওই দিন রাতে তার বাড়ি থেকে আটক করে। পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে ওই নারীকে।