নন্দীগ্রামে অওয়ামী লীগের কার্যালয়ে ককটেল নিক্ষেপ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৫৯
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। ওই বিষয়ে নন্দীগ্রাম থানায় ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। 
 
নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, রবিবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করে। 
 
সোমবার সকালে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ৫টি ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 
 
 
ইত্তেফাক/ইউবি