সোনাইমুড়ীতে প্রাইভেটকার চাপায় অটোরিকশা চালক নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে প্রাইভেটকারের চাপায় মো. বেলাল হোসেন (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকাল সাতটার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের বগাদিয়া দক্ষিণ ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মো. বেলাল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দাসপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
 
সোনাইমুড়ী থানার ওসি মো. নাছিম উদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/এএম