সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মোবাইল নাম্বার ক্লোন করে কে বা কারা চাঁদা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ জানান, সম্প্রতি আমার ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে ইউএনও পরিচয়ে কে বা কারা গত শনিবার বিভিন্ন সময়ে ৩ জন লোকের কাছে টাকা দাবি করে। গ্রামীণ ফোন কেন্দ্রীয় সেবা সেন্টারে অবগত করার পরও কোন সুরাহা পাইনি। ফলে এ বিষয়টি নিয়ে বিব্রতবোধ করছি।
ইত্তেফাক/আরকেজি
