সিলেটের ওসমানীনগরে ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ের একারাই গ্রামের মৃত শ্রী বেনুর পুত্র শ্রী কৃৃষ্ণ (৪০)। সে দীর্ঘদিন থেকে একই ইউপির দাশপাড়া গ্রামের এক প্রবাসীর বাসায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় তার শরীর তল্লাশী করে ১৩৫ পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/নূহু
