সুন্দরগঞ্জে অধ্যক্ষকে লাঞ্ছিত করায় কাউন্সিলর গ্রেপ্তার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৮
উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান সরদারকে লাঞ্ছিত করায় পৌর কাউন্সিলর সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
জানা গেছে, সোমাবার দুপুর আনুমানিক ১টার সময় সোনালী ব্যাংক সংলগ্ন আব্দুল জলিলের চালের দোকানে অধ্যক্ষ আতাউর রহমান সরদার বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাজু মিয়া আকষ্মিকভাবে অধ্যক্ষকে এলোপাতারি ঘুষি মারতে থাকে।
 
এরপর স্থানীয় লোকজন অধ্যক্ষকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ খবর পেয়ে আব্দুল জোব্বারের কনফেকশারী থেকে কাউন্সিলর সাজু মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। সে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মৃত মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের ছেলে। পরে অধ্যক্ষ বাদী হয়ে সাজুকে আসামি করে থানায় মামলা করেন।
 
সুন্দরগঞ্জ থানার প্রধান কর্মকর্তা এসএম আব্দুস সোবহানের সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু