ভুল ফ্লাটে ঢুকে খুন, মার্কিন পুলিশ গ্রেপ্তার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৪
নিজের ভেবে পাশের ফ্লাটে ঢুকে পড়েছিলেন টেক্সাসের পুলিশ কর্মকর্তা আম্বার গায়জার। সেখানে থাকা এক ব্যক্তিকে চোর-ডাকাত ভেবে করে বসেন গুলি। এরপর নিজেই পুলিশে ফোন করে বলেন, ‘ফ্লাটে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, সাহায্য দরকার।’
 

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটা মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারিয়েছেন, বোথাম শ্যাম নামে ওই গুলিবিদ্ধ যুবক। খুনের দায়ে গ্রেপ্তার হয়েছেন ওই কর্মকর্তাও।
 
বিবিসি জানায়, সোমবার পুলিশ কর্মকর্তা আম্বার গায়জারকে গ্রেপ্তার করে টেক্সাসের পুলিশ। তার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।
 
নিহত বোথাম একটি বহুজাতিক কোম্পানিকে কর্মরত ছিলেন। স্থানীয় গির্জার প্রিয়মুখ ছিলেন তিনি। প্রতিবেশিদের মাঝে জনপ্রিয় বোথামকে হারিয়ে শোকাহত টেক্সাসের বাসিন্দারা।
 
অন্যদিকে চার বছর ধরে পুলিশ কাজ করছিলেন আম্বার গায়জারও। সাউথওয়েস্ট প্যাট্রোল ডিভিশন ছিল তার কর্মস্থল।
 
ইত্তেফাক/টিএস