সাভারে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৮:২০
সাভারে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবতীর নাম মুন্নি খাতুন (১৭)। সোমবার ভোর রাতে সাভার পৌর এলাকার  জালেশ্বর মহল্লার একটি ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ওই যুবতী পাবনা জেলার আতাইকুলা থানার পুটিগাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে। পরিবারের দাবি মুন্নি আত্মহত্যা করেছে। 
 
নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত ৬ মাস আগে পাবনা জেলার আতাইকুলা থানার  কুটিগ্রামের হাবিবুল্লাহর সঙ্গে মুন্নির বিয়ে হয়। গত কয়েকদিন আগে মুন্নি স্বামীর বাড়ি থেকে সাভারে বাবা মার কাছে বেড়াতে আসে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মুন্নির সঙ্গে পরিবারের সদস্যদের কথা কাটাকাটি ও অভিমান চলে আসছিল। এরই এক পর্যায়ে গতকাল ভোর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মুন্নি। 
 
সাভার মডেল থানার প্রধান কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। 
 
ইত্তেফাক/নূহু