ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সুরা গ্রাম থেকে একটি বিদেশী পিস্তলসহ সাইদুল ইসলাম (৩২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। সোমবার বিকেলে তাকে আটক করা হয়। আটক সাইদুল ইসলাম ওই গ্রামের করম আলীর ছেলে।
র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেয়র আব্দুল্লাহ আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুরা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশী পিস্তলসহ সাইদুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/নূহু
