সেপ্টেম্বরের শুরুতে লিবিয়ায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১০০ জনের মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৬
সেপ্টেম্বরের শুরুতে লিবিয়ার উপকূলে দু’টি রাবারের নৌকাডুবির ঘটনায় গিয়ে ২০ শিশুসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স(এমএসএফ) একথা জানিয়েছে।
 
ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৭ মাস বয়সী দুই জমজ ও তাদের পিতামাতাও মারা গেছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এমএসএফ। নৌকা দু’টির বেশিরভাগ আরোহী ছিলেন আফ্রিকান দেশ থেকে, যেমন সুদান, মালি, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়া। 
 
সেপ্টেম্বরের ১ তারিখ লিবিয়া উপকূল থেকে কয়েকশ’ যাত্রী নিয়ে যাত্রা করে দু’টি রাবারের নৌকা।  দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক আরোহী জানান, যাত্রার মধ্যে আচমকা একটি নৌকার  ইঞ্জিন অকার্যকর হয়ে পড়ে ও অন্যটি চুপসে যেতে থাকে। এরপরই ধীরে ধীরে ডুবে যেতে থাকে নৌকা দু’টি। অনেকে নৌকাটির ভাসমান অংশ ধরে ভেসে থাকে। 
 
এমএসএফ’কে এক বেঁচে যাওয়া যাত্রী বলেন, প্রথম নৌকাটি যখন ইঞ্জিন অকার্যকর হয়ে যাওয়ায় থেমে যায়, আমাদের নৌকাটি চলতে থাকে ও ১টার দিকে চুপসে যেতে থাকে। নৌকায় তখন ২০ শিশু ও ১৬৫জন প্রাপ্তবয়স্ক অবস্থান করছিলেন। 
 
জাতিসংঘ অনুসারে, এই বছরের শুরু থেকে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ১০০০ মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন। -আল জাজিরা
 
ইত্তেফাক/ জেআর