ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় সৌরভ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার মনিয়ন্দ গ্রামে এ ঘটনা ঘটে।
সৌরভ ময়মনসিংহের গৌরীপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে।
সৌরভের বাবা রুবেল মিয়া জানান, সৌরভ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামে নানার বাড়িতে যাচ্ছিল। রাতে সড়ক পারাপারের সময় মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা মোটরসাইকেল ও তার চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ইত্তেফাক/বিএএফ
