বঙ্গমাতা ফুটবলে মঙ্গোলিয়ার জয়

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:৫২

স্পোর্টস রিপোর্টার

বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে মঙ্গোলিয়া। গতকাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের প্রথম খেলায় মঙ্গোলিয়া ৩-০ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে।

বড় জয়ে মঙ্গোলিয়া সেমিফাইনালের পথে এগিয়ে থাকল।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই ম্যাচটি দেখতে হাজার দেড়েক দর্শক এসেছিলেন। আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রতি বাড়তি কদর দর্শকদের। খেলায় বেশি নজর কেড়েছে ইরানী রেফারী এবং সহকারি রেফারি। তারা দুজন হিজাব পরে খেলা পরিচালনা করেছেন। হিজাব পরে মাঠে দৌড়ানো খুব কষ্ট হলেও খেলা চালাতে গিয়ে একটি বারও তাদের মধ্যে সমস্যা দেখা দেয়নি। এতোটা গরমের মধ্যে বেশ সাবলীলভাবে তাজিকিস্তান ও মঙ্গোলিয়ার খেলা পরিচালনা করে মাঠ ছেড়েছেন।

আজকের খেলা ঃ আরব আমিরাত ও কিরগিজস্তান। সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।